জাপানে শ্রম ঘাটতি মেটাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেয়ার নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট।
আগামী এপ্রিল থেকে দেশটির অবকাঠামো, কৃষি, ও নার্সিং পেশায় বিদেশি শ্রমিকরা কাজ করতে পারবেন বলে জানিয়েছে বিবিসি।
জাপান সাধারণত অভিবাসন বিষয়ে কঠোর হলেও দেশটিতে বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় কাজের জন্য বিদেশি শ্রমিকের প্রয়োজন পড়েছে।
দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, প্রস্তাবিত আইনটিতে অভিবাসন নীতিকে পুরোপুরি ঢেলে সাজানো হচ্ছে- এমনটা নয় যারা নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ এবং শ্রমঘাটতি মেটাতে সক্ষম তাদেরই শুধু আনবে জাপান।
এই আইনে দুই ধরনের ভিসা রাখা হয়েছে— প্রথম ক্যাটাগরিতে শ্রমিকরা পাঁচ বছর কাজ করার সুযোগ পাবেন। আর যারা উচ্চ দক্ষতাসম্পন্ন ও পেশাদার, তারা দ্বিতীয় ক্যাটাগরির ভিসার জন্য যোগ্য বিবেচিত হবেন বলে জানান তিনি।
তবে বিরোধী দলগুলো মনে করছেন, নতুন আইনের কারণে নবাগতরা শোষণের শিকার হবেন।