আন্তর্জাতিক

বেতন বাড়ানোসহ কর কমানোর প্রতিশ্রুতি ম্যাক্রোঁর

ইমানুয়েল ম্যাক্রোঁ
ইমানুয়েল ম্যাক্রোঁ

অবশেষে নিম্ন আয়ের মানুষের বেতন বাড়ানোসহ করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ভাষণে ম্যাক্রোঁ বলেন, খুব তাড়াতাড়ি জনগণের ওপর করের বোঝা কমানো হবে। এছাড়া মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো (১১৩.৭৬ ডলার) বাড়ানো হবে। আর ওভারটাইমের ওপর কোনো কর বসানো হবে না।

তিনি বলেন, সরকারি ব্যয় কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক খাতের জরুরি সংস্কারগুলো সম্পন্ন করা হবে।

এদিকে, দেশটিতে জ্বালানি তেলের ওপর কর আরোপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৭ নভেম্বর সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিত পাওয়া এ আন্দোলন রাজধানী প্যারিসের বাইরেও ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত চারজন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।

তবে এতসব আন্দোলন ও বিক্ষোভের পরও দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কর আরোপের পক্ষেই মত ব্যক্ত করে আসছিলেন। তবে শেষ মুহূর্তে শেষ হাসিটা হাসলেন আন্দোলনকারীরা-ই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ