রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে আরও ৫ মিলিয়ন ডলারের বাড়তি তহবিল পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৪৭ কোটি ৯০ লাখ ৪৯ হাজার ১৮৫ টাকা।
মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় এ অর্থ ব্যয় হবে।
গতকাল ইউরোপিয়ান কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ।
ইউরোপিয়ান কমিশনের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস বলেন, এই তহবিল রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে খাবার পৌঁছে দেয়ার পাশাপাশি তাদের অস্থায়ী আবাসন নিশ্চিত করবে।
এর আগে রোহিঙ্গাদের জন্য ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: