আন্তর্জাতিক

ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলি, নিহত ৪

ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলি, নিহত ৪
ফ্রান্সের স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলি, নিহত ৪

জার্মান সীমান্তের কাছে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন।

ঘটনা জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জার্মানির সীমান্তের কাছে অবস্থিত শহরটিতে স্বরাষ্ট্রমন্ত্রী কাস্টনারকে পাঠিয়েছেন।

গতকাল শহরের কেন্দ্রীয় স্কয়ারের একটি ক্রিসমাস মার্কেটের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে তবে এ ঘটনার উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের আক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক ছিল ফ্রান্সের পুলিশ।

ক্রিসমাস মার্কেটেও যথেষ্ট নিরাপত্তা ছিল— তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়নি। বন্দুকধারীকে ধরতে তল্লাশি চলছে— এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তদন্ত শুরু করেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেন, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত— তাকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, বন্ধুকধারীর খোঁজে তল্লাশি চলছে বলে দেশটির নিউডর্ফ ও এলিয়ট পার্কের বাসিন্দাদের কোথাও বের হতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপিয়ান পার্লামেন্ট বন্ধ করা হয়েছে।

স্থানীয় এক দোকানদার বিএফএম টিভিকে বলেন, গুলির শব্দ শোনা গেছে আর মানুষ ছোটাছুটি করেছে। প্রায় ১০ মিনিট গুলি চলেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ