যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের ফেইসবুক ক্যাম্পাসের একটি ভবন বোমা আতঙ্কে খালি করা হয়েছে।
ফেইসবুকের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্মীরা সবাই নিরাপদে আছেন— বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মেনলো পার্ক পুলিশ দপ্তর জানিয়েছে, বোমার হুমকি পাওয়ার খবরে জেফারসন ড্রাইভের একটি ভবন থেকে সবাইকে বের করে আনা হয়। তবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু সেখানে পায়নি।
মেনলো পার্কে ফেইসবুকের ঠিক কোন ভবনটি খালি করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ।
সিলিকন ভ্যালির আরেক কোম্পানি ইউটিউবের সদরদপ্তরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছি।
গত মে মাসে এক নারী স্যান ফ্রান্সিসকোতে ইউটিউব সদর দপ্তরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। পরে নিজে আত্মহত্যা করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: