মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ভারতের নির্মিত ৫০টি বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে দিল্লি। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মিয়ানমারের প্রেসিডেন্ট উ-উয়িন মিন্তের মধ্যে আলোচনার পর বাড়িগুলো হস্তান্তরিত হয় বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের কবলে পড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ ফেরাতে গত বছর মিয়ানমারের সঙ্গে উন্নয়ন প্রকল্প চুক্তি সই করে ভারত। এতে মিয়ানমারে প্রত্যাবাসিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ২৫০টি বাড়ি নির্মাণের অঙ্গীকার করে ভারত।
এরই ধারা বাহিকতায় প্রথম ধাপে গতকাল ৫০টি বাড়ি মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করে ভারত। মিয়ানমার সফররত ভারতীয় প্রেসিডেন্টের দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: