বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস। একইসঙ্গে জামাতে ইসলামির মতো গ্রুপ এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হুমকি বলেও জানান তিনি।
ওয়াশিংটনে আয়োজিত স্ট্যাবিলিটি ডেমোক্রেসি অ্যান্ড ইসলামিজম শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, উগ্রবাদী গোষ্ঠীগুলো খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধদের মতো সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। হামলার শিকার হয়েছেন আধুনিক মুসলিমরাও।
৩০ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সহিংসতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেন, গণফোরামের নেতাও বলেছিলেন, জামাত থাকলে তিনি বিএনপিকে জোটে নেবেন না।
জিম আরো বলেন, উগ্রপন্থী ইসলামি গোষ্ঠীগুলো মোকাবিলায় বাংলাদেশ সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইউএসএআইডি ও মার্কিন পররাষ্ট্র দপ্তর যেন উগ্রবাদী গোষ্ঠী সংশ্লিষ্ট কোন সংগঠনকে সহায়তা না করে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে।