সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের নিন্দা জানালো মার্কিন সিনেট।
এ হত্যাকাণ্ডের নিন্দা ও জঘন্য কর্মকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে বৃহস্পতিবার একটি প্রস্তাব কন্ঠভোটে গৃহীত হয়েছে মার্কিন সিনেটে।
দেশটির পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান বব কোরকার এ প্রস্তাবটি উত্তাপন করেন। প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভর্ৎসনা হিসেবে দেখা হয়েছে। কারণ মার্কিন-সৌদি সম্পর্কের বিবেচনায় খাশোগি হত্যাকে হালকা করে দেখেছেন ট্রাম্প।
তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের সম্পর্ক নেই। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় ট্রাম্পের অবস্থানের প্রতি নিন্দা জানানোর কথা বলা হয়েছে কোরকারের প্রস্তাবে।
ইয়েমেন প্রস্তাবের মতোই কোরকারের বিলটি সিনেটরদের কাছ থেকে কোনো কঠিন প্রতিরোধের মুখোমুখি হয়নি।