আন্তর্জাতিক

ভারতে মন্দিরে প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু, ৮২ অসুস্থ

কর্নাটকে প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু
কর্নাটকে প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

ভারতের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১১জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৮২ জন। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের চমরজগড়ে।

পুলিশ জানায়, সুলাওয়াড়ি গ্রামের এক মন্দিরের শুক্রবার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর প্রসাদ বিতরন চলছিল। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মন্দিরের ভক্তরা। দ্রুত অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করতেই রাস্তাতে তিন মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা কর্তৃপক্ষ। ওই জেলা প্রশাসনের আধিকারিক জানান, 'কোনও ভাবে প্রসাদের সঙ্গে বিষ মিশে গিয়েছে। আমরা প্রসাদ পরীক্ষা করার ব্যবস্থা করেছি।'

মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া ওই প্রসাদ খেয়ে ৬৩ কাকেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।

সূত্রঃ এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ