আন্তর্জাতিক

জাতীয় নির্বাচনে বাংলাদেশে বাধাহীন অংশগ্রহণ চায় মার্কিন কংগ্রেস

মার্কিন কংগ্রেস
মার্কিন কংগ্রেস

নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে একাদশ জাতীয় নির্বাচনে ভোটারদের ইচ্ছাকে সম্মান জানাতে ও তাদের বাধাহীন অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দল ও বিচারিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস।

গত বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়।

এ প্রস্তাবে নির্বাচনসহ বাংলাদেশের ৪টি বিষয় রয়েছে।

প্রথম প্রস্তাবে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে, বাংলাদেশের সরকারকে মতপ্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে।

সেইসঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের অনুরোধে সরকারকে সাড়া দিতে বলেছে।

তৃতীয় প্রস্তাবে, নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে মার্কন কংগ্রস।

শেষ প্রস্তাবে জটিল পরিস্থিতিতে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন মর্কিন কংগ্রেস সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ