শ্রীলঙ্কার বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন।
রাজাপাকসের দলের এক আইনপ্রণেতা শেহান সিমাসিংহ জানান, আজই দলের সদস্যদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন মাহিন্দা।
রয়টার্সের খবরে বিতর্কিতভাবে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের খবর নিশ্চিত করা হয়।
রাজাপাকসের ছেলে নমল রাজাপাকসে রয়টার্সকে বলেন, পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার বাবা।
এর আগে গত বৃহস্পতিবার রাজাপাকসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় ও রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়।সাত সপ্তাহ আগে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার একাধিক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: