আন্তর্জাতিক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করার অধিকার কারো নেই: মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ

বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার যে সিদ্ধান্ত অস্ট্রেলিয়া নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। তিনি বলেছেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার অধিকার কোনো দেশের নেই।

তিনি রোববার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠানের অবকাশে বলেন, বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। কাজেই এই নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।

মাহাথির বলেন, বিশ্বের কোনো কোনো সরকার বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের মতো এমন একটি সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

এর একদিন আগে অস্ট্রেলিয়া সরকার বায়তুল মুকাদ্দাস শহরকে দখলদার ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা করে, ওই নগরীতে ইহুদি বসতি নির্মাণের কাজ শেষ হলে অস্ট্রেলিয়ার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে। অস্ট্রেলিয়ার এ ঘোষণার নিন্দা জানিয়েছে বিভিন্ন মুসলিম দেশ।

সূত্রঃ পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ