রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানোর দায়ে মিয়ানমার সেনাবাহিনী সংশ্লিষ্ট শতাধিক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে।
ফেইসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অ্যাকাউন্ট ও পেজের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর গোপন যোগসাজশ রয়েছে। এ কারণে তারা মিয়ানমারে ফেসবুকের ৪২৫টি পেজ, ১৭টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
দৃশ্যত খবর, বিনোদন, রূপচর্চা ও লাইফস্টাইলভিত্তিক হলেও বাস্তবে এসব পেজের সঙ্গে সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে।
এছাড়া এগুলো এর আগে বন্ধ করে দেওয়া কোনো পেজের নতুন সংস্করণ। রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানোর অভিযোগে গত আগস্ট ও অক্টোবরে অনেক অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করে দেয় ফেইসবুক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: