চীনে আরো এক কানাডিয়ানকে আটক করা হয়েছে। এ নিয়ে কানাডার তৃতীয় কোনো নাগরিককে আটক করলো বেইজিং। হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তাকে আটকের পর এসব আটকের ঘটনা ঘটে।
গত পহেলা ডিসেম্বর হুয়াওয়ের শীর্ষ আর্থিক কর্মকর্তা মেং ওয়াংঝুকে আটক করে কানাডা। যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরেরও পরিকল্পনা করে। কিন্তু চীনের পদক্ষেপে পিছু হটে কানাডা। মেংকে জামিনে মুক্তি দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কানাডিয়ান কর্মকর্তা জানিয়েছেন, এই গ্রেপ্তারের সঙ্গে মেংয়ের গ্রেপ্তারের সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

মেং ওয়াংঝু
দু’সপ্তাহ আগে আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে কানাডার পুলিশ মেং ওয়াংঝুকে আটক করার পর চীনের সঙ্গে কানাডা ও আমেরিকার সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।
তবে মঙ্গলবার কানাডার একটি আদালত ৫৭ লাখ ডলারের বিনিময়ে ওয়াংঝুকে জামিনে মুক্তি দিলেও তারা কানাডা ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু বেইজিং হুয়াওয়ি’র ওই নারী কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করে তার পূর্ণ মুক্তির দাবি জানিয়েছে।