সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নেয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান।
ট্রাম্প বলেন, সিরিয়ায় ইসলামিক স্টেট "পরাজিত" হওয়ায় মার্কিন সৈন্য প্রত্যাহার করা হচ্ছে। দেশটিতে থাকা প্রায় দুই হাজার সৈন্য ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে ঠিক কবে নাগাদ এসব সৈন্য প্রত্যাহার শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি। চলতি সপ্তাহেই আইএস সম্পর্কিত ট্রাম্পের বিশেষ দূত ব্রেট ম্যাকগার্ক সিরিয়ান অঞ্চলে মার্কিন সৈন্য থাকবে বলে ঘোষণা দেন।
এছাড়াও মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও সিরিয়ায় আরো কিছু সময় সামরিক বাহিনীর উপস্থিতি থাকবে বলে জানানো হয়েছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: