রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে গণহত্যা আখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটরদের উভয়দলীয় একটি গ্রুপ। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানান তারা।
চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে গণহত্যার পরিষ্কার প্রমাণ উপস্থিত থাকা স্বত্ত্বেও মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে দৃঢ় আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়ায় গভীর ভাবে উদ্বেগ প্রকাশ করেছেন সিনেটররা। মিয়ানমারের সামরিক বাহিনীর পদক্ষেপ নিয়ে একটি আনুষ্ঠানিক অবস্থান নেওয়ার জন্য পম্পেওর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
চিঠিতে আরো বলা হয়েছে, সন্ত্রাস ছড়ানো, তাড়িয়ে দেওয়া এবং রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করা উত্তর রাখাইন রাজ্যের এসব সহিংসতা কোনো প্রশ্ন ছাড়াই গণহত্যার সংজ্ঞার সঙ্গে খাপ খায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: