আন্তর্জাতিক

পদত্যাগ করলেন ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

জেমস ম্যাটিস
জেমস ম্যাটিস

পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। মার্কিন মেরিন কোরের সাবেক এ কর্মকর্তা আগামী বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

বিবিসি সূত্র মতে, ট্রাম্প বৃহস্পতিবার এক টুইটার বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। ট্রাম্প তার টুইটারে লিখেন, জিম ম্যাটিস আমার প্রশাসনে গত দুই বছর ধরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সম্মানের সঙ্গে ফেব্রুয়ারির শেষদিকে ম্যাটিস অবসরে যাবেন। ম্যাটিসের এমন সেবার জন্য ধন্যবাদ।

এছাড়া শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে টুইটারে ট্রাম্প উল্লেখ করেন।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে ট্রাম্পের সঙ্গে মতভেদের কারণে পদত্যাগ করছেন ম্যাটিস। সিরিয়াসহ বেশকিছু ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তার ম্যাটিসের মতভেদ দেখা যায়।

ট্রাম্পের সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ঘোষণার একদিন পরেই ম্যাটিস পদত্যাগের ঘোষণা দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ