আন্তর্জাতিক

নেপালে বাস খাদে পড়ে নিহত ২১

নেপালে বাস খাদে
নেপালে বাস খাদে

নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি রাস্তায় কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে নিহত হয়েছেন ২১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বিবিসি সূত্র মতে, শুক্রবার ডাং জেলায় শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল বাসটি। যাত্রাপথে তুলসিপুর শহরের কাছে সড়কে বাসটি দুর্ঘটনায় পড়ে। বাসটি সড়ক থেকে সাতশ মিটার গভীরে পড়ে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রয়টার্স জানায়, দুর্ঘটনাস্থল প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণে উদ্ধার অভিযান প্রতিকূলতার মধ্যে পড়ে। বাসটিতে থাকা শিক্ষার্থী ও শিক্ষকরা কৃষ্ণ সেন ইচ্চুক পলিটেকনিক ইনস্টিটিউটের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ