আন্তর্জাতিক

ফের অচলের পথে মার্কিন সরকার

অচলের পথে মার্কিন সরকার
অচলের পথে মার্কিন সরকার

ফের আংশিক অচল হতে চলেছে মার্কিন কেন্দ্রীয় সরকার— মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়নে শুক্রবার হোয়াইট হাউস ও কংগ্রেস সদস্যদের মতবিরোধের জেরে শনিবার থেকে এই অচলাবস্থা শুরু হতে যাচ্ছে।

রয়টার্স সূত্র মতে, এনিয়ে চলতি বছরে তৃতীয়বারের মত বন্ধ হতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আশা প্রকাশ করে বলেন, সরকারের কার্যক্রমগুলো খুব বেশি দিন বন্ধ থাকবে না।

টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আশা করছি খুব বেশি দিন কার্যক্রম বন্ধ থাকবে না।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের সকল বিভাগের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের একটি বিল অনুমোদন করেছিল।

ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় বিলটিতে স্বাক্ষর করতে অসম্মতি জানায়। ট্রাম্প ওই বাজেট বিলে দেয়াল নির্মাণের জন্য অতিরিক্ত ৫৭০ কোটি ডলার অন্তর্ভুক্তির দাবি করেছিলেন। তারই প্রেক্ষিতে এ মতবিরোধ।

বিবিসির খবরে বলা হয়েছে, এ দফার অচলাবস্থা স্বরাষ্ট্র, যাতায়াত, কৃষি, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় এবং ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট বিভাগের লাখ লাখ কর্মীকে বেকার করবে।

শনিবার দুপুরে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ