আন্তর্জাতিক

বাংলাদেশ সৃষ্টির পেছনে ছিল অধিকার না দেয়া: ইমরান

ইমরান খান
ইমরান খান

সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়—তা ভারতের নরেন্দ্র মোদির সরকারকে দেখিয়ে দেবেন –এ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

একই সঙ্গে ইমরান বলেন, পূর্ব বাংলার (বাংলাদেশ) জনগণকে তাদের অধিকার দেয়া হয়নি— বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ।

গতকাল শনিবার লাহোরে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ইমরান।

রোববার বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

ভারতে গোহত্যা নিয়ে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেশটির প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহর একটি মন্তব্য থেকে সৃষ্ট বিতর্কের জেরে সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে কথা বলেন ইমরান।

চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তর প্রদেশের বুলান্দশার জেলায় কথিত গোহত্যা নিয়ে সহিংস ঘটনা ঘটে। এতে পুলিশসহ দুজন নিহত হন—এই মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন নাসিরুদ্দিন শাহ।

নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে বলেন, ভারতে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর চেয়ে একটি গরুর মৃত্যু বেশি গুরুত্ব পায়।

পাঞ্জাব সরকারের ১০০ দিনের অর্জন উপলক্ষে লাহোরে আয়োজিত এক অনুষ্ঠানে ইমরান বলেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তার সরকার পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহরও এমন স্বপ্ন ছিল।

ইমরান বলেন, সংখ্যালঘুরা যাতে নিরাপত্তা, সুরক্ষা অনুভব করে, নতুন পাকিস্তানে তারা যাতে সমান অধিকার পায়, তার সরকার তা নিশ্চিত করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কীভাবে সংখ্যালঘুদের সঙ্গে ব্যবহার করতে হয় তা আমরা মোদি সরকারকে দেখিয়ে দেবো।

ইমরান খান বলেন, এখন ভারতের লোকজনই বলছে সেখানকার সংখ্যালঘুরা সমান নাগরিক হিসেবে ব্যবহার পাচ্ছে না।

দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তানের অংশে পড়া বর্তমান বাংলাদেশ শোষণ-বঞ্চনার শিকার হয় ধারাবাহিকভাবে।

পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ তখন পূর্ব পাকিস্তানের (আজকের বাংলাদেশ) বাসিন্দা। কিন্তু প্রথম বাজেটে উন্নয়ন খাতের ২৮ হাজার টাকার মধ্যে পূর্ব পাকিস্তানকে দেয়া হয়েছিল মাত্র ৫ হাজার টাকা।

পরের দুই যুগে রাজনীতি, অর্থনীতি, সামাজিক- প্রতিটি ক্ষেত্রে এ জনপদের সংখ্যাগরিষ্ঠ মানুষকে নানাভাবে অধিকারবঞ্চিত করেছে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যও বাঙালিকে রক্ত দিতে হয়েছে।

সেই অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বায়ত্তশাসনের আন্দোলনের পর বাঙালি যখন স্বাধীনতার বিকল্প দেখছিল না, তখন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর।

সেই কালরাতের পর বঙ্গবন্ধুর ডাকে সেই প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী; লাল সবুজ পতাকা ওড়ে স্বাধীন ভূমিতে, নতুন দেশে।

প্রায় অর্ধশতাব্দী আগে পূর্ব পাকিস্তানের ওপর সেই শোষণের বিষয়টি কারযত শনিবার লাহোরের ওই অনুষ্ঠানে স্বীকার করে নেন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আসা ইমরান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, দুর্বলেরা যদি যথাযথ আচরণ না পায়, তাহলে তা অভ্যুত্থানে রূপ নেবে।

এ প্রসঙ্গে ইমরান পূর্ব পাকিস্তানের উদাহরণ টানেন। তিনি বলেন, পূর্ব বাংলার (পূর্ব পাকিস্তান) জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি। বাংলাদেশ সৃষ্টির পেছনে এটাই ছিল প্রধান কারণ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ