আফগানিস্তানের রাজধানী কাবুলে সোমবার একটি সরকারি অফিসে আত্মঘাতী ও বন্দুক হামলায় ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
বিবিসি সূত্র মতে, এ হামলায় নিহতদের বেশিরভাগই সরকারি কর্মচারী। বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় সাত ঘণ্টা গোলাগুলি হয়।
জানা গেছে, প্রথমে গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী হামলা শুরু করে বন্দুকধারীরা। এরপর তারা প্রতিবন্ধী ব্যক্তি ও শহিদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের ভবনে ঢুকে বেসামরিক ব্যক্তিদের জিম্মি করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: