আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নারী গভর্নরসহ নিহত ৫

মার্থা এরিকা অ্যালোনসো
মার্থা এরিকা অ্যালোনসো

মেক্সিকোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির মধ্য পুয়েব্লা অঙ্গরাজ্যের নতুন গভর্নর মার্থা এরিকা অ্যালোনসোসহ ৫ জন নিহত হয়েছেন।

নিহত অন্যরা হলেন: মার্থার স্বামী সিনেটর রাফায়েল মরেনো ভ্যাল, হেলিকপ্টারের দুই পাইলট এবং তৃতীয় এক ব্যক্তি।

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত

বিবিসি সূত্র মতে, সোমবার অঙ্গরাজ্যটির রাজধানী পুয়েব্লা থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এ দুর্ঘটনাটি ঘটেছে। মার্থা মাত্র কয়েকদিন আগে গভর্নর পদে শপথ নিয়েছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর রাজ্যটির প্রথম নারী গভর্নর নির্বাচিত হন মার্থা এরিকা অ্যালোনসো। ৪৫ বছর বয়সী এই নারী দেশটির মধ্যডানপন্থী প্যান পার্টির সদস্য ছিলেন।

মার্থা ও তার স্বামীর মৃত্যুর বিষয়টি মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যান্ড্রোস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ