আন্তর্জাতিক

সান্তা ক্লজ নিয়ে প্রশ্ন করায় বিতর্কে ট্রাম্প

সান্তা ক্লজ নিয়ে প্রশ্ন করায় বিতর্কে ট্রাম্প
সান্তা ক্লজ নিয়ে প্রশ্ন করায় বিতর্কে ট্রাম্প

একের পর এক বির্তকে জড়িয়ে পড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বড়দিনে শিশুদের কাছে সান্তা ক্লজ নিয়ে প্রশ্ন করায় বির্তকের ঝড় তুলেছেন তিনি।

বড়দিনের জনপ্রিয় চরিত্র সান্তা ক্লজ— বিশাল বড় ঝুলির মধ্যে নানা আকর্ষণীয় উপহার নিয়ে পথে পথে ঘোরে শিশুদের মধ্যে বিতরণ করেন উপহার আর সেই উপহার পেয়ে শিশুরা সীমাহীন আনন্দে মেতে উঠে।

এমন একটি দিনে এক শিশুর কাছেই কিনা সান্তা ক্লজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করেন মার্কিন প্রেসিডেন্ট।

এ প্রশ্নের মাধ্যমে জড়িয়ে পড়েছেন নতুন বিতর্কে।

বড়দিন উপলক্ষে হোয়াইট হাউস থেকে টেলিফোনে শিশুদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সেই আয়োজনের সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন কেভিন দিয়াজ।

তিনি কোলম্যান নামের এক শিশুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কথোপকথন তুলে ধরেন।

প্রেসিডেন্ট ট্রাম্প গম্ভীর গলায় কোলম্যানকে বলেন, আরে, কোলম্যান নাকি? শুভ বড়দিন। তা, কেমন আছ? বয়স কত? বিদ্যালয়ে ভালো করছ তো? তুমি কি এখনো সান্তা ক্লজে বিশ্বাস করো? প্রেসিডেন্ট ট্রাম্পের এ কথোপকথনের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে শোনা যাচ্ছে মেলানিয়া ট্রাম্প এক শিশুকে বলছেন, আশা করি, তোমার স্বপ্ন সত্যি হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ