লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ ৬ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী ত্রিপোলিতে এ হামলা হয়।
এক সরকারি বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা প্রথমে গুলি করতে করতে মন্ত্রণালয়ে প্রবেশ করে।
এর মধ্যে দুজন বিস্ফোরণ ঘটানোর সময়ই নিহত হন, বাকি একজন বোমা বিস্ফোরণ করার আগেই নিরাপত্তা কর্মীদের গুলিতে মারা যান।
বিবৃতি জানানো হয়, নিহতদের মধ্যে দু'জন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন শীর্ষ বেসামরিক কর্মকর্তা।
হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ হামলার সঙ্গে জড়িত তিন ব্যক্তি জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্য হতে পারেন বলে খবরে জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: