আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প

ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প
ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হঠাৎ করেই ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বড়দিনের বিশেষ সফরে তারা সেখানে যান।

বিবিসি সূত্র মতে, তারা বড়দিনের রাতের পর ইরাকে যান। সেখানে মূলত মার্কিন সেনাদের ধন্যবাদ জানান তারা। মার্কিন সেনাদের সেবা, সাফল্য এবং ত্যাগের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প ও মেলানিয়া।

এ সময় ট্রাম্প বলেন, ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের কোনও পরিকল্পনা তাদের নেই।

কয়েকদিন আগেই সিরিয়া ও আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এই ঘোষণার সঙ্গে একমত হতে পারেননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ফলে তিনি পদত্যাগেরও ঘোষণা দেন। ওই ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যেই ইরাক সফরে গেলেন ট্রাম্প।

ইরাকে বর্তমানে ৫ হাজারের মতো মার্কিন সেনা আছে। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে তারা।

ট্রাম্প ইরাকে গেলেও ইরাকের প্রধানমন্ত্রী আদেন আবদুল মাহাদির সঙ্গে নির্ধারিত মিটিং বাতিল হয়েছে। কীভাবে মিটিং হবে সে সম্পর্কিত বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত এটি বাতিল করা হয়। তবে দুই জনের মধ্যে ফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্রাম্পের এ সফর প্রায় ৩ ঘণ্টা স্থায়ী ছিল। সেখান থেকে ফেরার সময় তিনি জার্মানিতে অবস্থিত মার্কিন সেনাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ