আন্তর্জাতিক

নতুন হাইপারসনিকের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

নতুন হাইপারসনিকের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া
নতুন হাইপারসনিকের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া

নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র-আভানগার্ডের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি, করেছেন বিদ্যমান ও প্রত্যাশিত কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এ ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধ করতে পারবে না। এতে আগামী দশকগুলোতে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আভানগার্ড ব্যবস্থার উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন পুতিন।

এরপর সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, এ পরীক্ষা একটি বিশাল সফলতা ও নতুন বছরে দেশের জন্য অনন্য উপহার।

ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় উরাল পর্বতমালায় অনস্থিত দমবরোভস্কি ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত কামচাটকার এক পরীক্ষা কেন্দ্রে রাখা লক্ষ্যে এটি সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়।

এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ২০ গুণ বেশি গতিতে চলতে সক্ষম। রাশিয়া ছাড়া আর কোন দেশে হাইপারসনিক অস্ত্র নেই।

পুতিন বলেন, আগামী বছর থেকে সামরিক বাহিনীর কৌশলগত ক্ষেপণাস্ত্র শাখায় এর মোতায়েন শুরু হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ