যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে বিরোধের জেরে মার্কিন সরকারের এক চতুর্থাংশ খাতে সৃষ্ট অচলাবস্থা আগামী সপ্তাহ পর্যন্ত বহাল থাকতে পারে। কংগ্রেসের দুই পক্ষের অধিবেশনে এ ব্যাপারে কোনো সিন্ধান্ত না নিয়েই তা মুলতবি ঘোষণা করা হয়।
ছয় দিনব্যাপী চলা এ অচলাবস্থার কারণে এ অধিবেশনে আসেননি অনেক আইনপ্রণেতা। এ অবস্থায় দেশটিতে চলমান আংশিক অচলাবস্থা আগামী বছরের জানুয়ারি পর্যন্ত চলবে বলে ধারণা করা
শুক্রবার শেষ মুহূর্তের বৈঠকেও ট্রাম্প নিজের সিদ্ধান্তে অটল থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক মুলতবি করা হয়।
নতুন সিদ্ধান্ত ছাড়া যুক্তরাষ্ট্রের এক-চতুর্থাংশ সরকারি সংস্থার বরাদ্দ আটকে যেতে পারে। ফলে তখন থেকেই অভ্যন্তরীণ নিরাপত্তা, পরিবহন, কৃষি, পররাষ্ট্র এবং বিচার বিভাগের কাজ বন্ধ হতে থাকবে।
ট্রাম্পের দাবি, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেটে অন্তত ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ দেয়া হয়নি।