আন্তর্জাতিক

মিশরে বোমা বিস্ফোরণে ৩ পর্যটক ও এক গাইড নিহত

দক্ষিণ কায়রোর গিজা পিরামিডের নিকটে বোমার বিস্ফোরণ
দক্ষিণ কায়রোর গিজা পিরামিডের নিকটে বোমার বিস্ফোরণ

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে গতকাল শুক্রবার গিজা পিরামিডের কাছে রাস্তার পাশে পেতে রাখা এক বোমার বিস্ফোরণে দেশটির এক গাইড ও ভিয়েতনামের তিন পর্যটক নিহত হয়েছে। বাসে করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান।

সরকারি প্রসিকিউটর’স দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সেখানে এ বোমার বিস্ফোরণে ভিয়েতনামের আরো ১১ পর্যটক ও মিশরের এক বাস চালক আহত হয়েছে। গিজা পিরামিডের পার্শ্ববর্তী আল-হারাম জেলার মারিউতিয়া স্ট্রীট বরাবর একটি দেয়ালের কাছে বোমাটি পেতে রাখা হয়েছিল।

বাসটিতে করে ভিয়েতনামের ১৪ পর্যটকসহ মোট ১৬ জনকে বহন করা হচ্ছিল। এদের মধ্যে মিশরের এক গাইড ও এক বাস চালক রয়েছে।

ঘটনাস্থলে দ্রুত সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। তল্লাশি অভিযান চালানোর জন্য তারা এলাকাটি ঘিরে ফেলে।

প্রধানমন্ত্রী মোস্তফা মডবৌলি আহত পর্যটকদের দেখতে হাসপাতালে যান। সেখানে তিনি ট্যুর গাইড মারা যাওয়ার কথা জানান। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ