আন্তর্জাতিক

বিদেশি গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

বিদেশি গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর
বিদেশি গণমাধ্যমেও বাংলাদেশের ভোটের খবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের খবর বিদেশি গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশনা করা হচ্ছে।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে বাংলাদেশের এ নির্বাচনের খবর গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোতেও।

দেখা গেছে- বিবিসি, আল জাজিরা, চ্যানেল নিউজ এশিয়া, দ্য ন্যাশনাল, দ্য গার্ডিয়ানসহ মূল ধারার গণমাধ্যমগুলোতে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর।

প্রতি মুহূর্তের বিশেষ আপডেটসহ খবর প্রকাশ করছে ভারতের এনডিটিভি এবং জিনিউজ এছাড়া বিবিসি বাংলাও নির্বাচনের নানা ইস্যু ও ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করছে ধারাবাহিকভাবে।

এসব নির্বাচনী আমেজ, ভোটের পরিবেশ-পরিস্থিতির পাশাপাশি সহিংসতার বেশিরভাগ সংবাদমাধ্যম ও সংস্থাগুলোতে তুলে ধরা হয়েছে।

বিবিসির এশিয়া পেজের টপে থাকা বাংলাদেশের নির্বাচন নিয়ে করা সংবাদের শিরোনামে লেখা হয়েছে- বাংলাদেশ নির্বাচন: ভোটে মারাত্মক সংঘর্ষের রূপ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে একদম টপে জায়গা পায় নির্বাচনের খবর।

আল জাজিরার দেয়া শিরোনাম লেখা হয়- বাংলাদেশ নির্বাচন: সহিংসতা-ঝুঁকির মধ্যে ভোটগ্রহণ।

এছাড়াও সহিংসতার দিক উল্লেখ করে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়ার শিরোনামে লেখা হয়- নির্বাচনে ব্যাপক সহিংসতা, ভোট প্রয়োগের হার কম।

দ্য গার্ডিয়ানের স্ক্রিন শটযুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনালে নির্বাচনের খবরের শিরোনামে উঠে আসে সহিংসতার খবর।

সহিংসতায় নিহত হওয়ার তথ্য দিয়ে শিরোনাম করে সংবাদমাধ্যম দুটি।

দ্য গার্ডিয়ানের শিরোনামে লেখা হয়- ‘বাংলাদশ নির্বাচন: ভোটগ্রহণ শুরুর পর নিহত ২। আর দ্য ন্যাশনালের শিরোনাম- বাংলাদেশে ভোটগ্রহণে নির্বাচনী সহিংসতায় নিহত ২।

তবে বেশ ভিন্ন ভঙ্গিতে বাংলাদেশের নির্বাচনের সংবাদ পরিবেশন করছে এনডিটিটিভি। প্রতি মুহূর্তের লাইভ আপডেট দিচ্ছে এনডিটিভি।

সংবাদমাধ্যমটির শিরোনামে লেখা হয়- ‘নির্বাচনের দিনে সহিংসতা, চতুর্থ মেয়াদের দিকে হাসিনার দৃষ্টি’।

আর জি নিজের শিরোনামে গুরুত্ব পায় সহিংসতার চিত্র। সংবাদমাধ্যমটির ওয়েবপোর্টালে আসা খবরের শিরোনাম- ‘বাংলাদেশের ভোটে সহিংসতা, বিরোধীপক্ষগুলোর মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ১০ দুপুর পর্যন্ত এভাবে সংবাদের শিরোনাম লেখা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ