আন্তর্জাতিক

ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক শেষ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক শেষ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের
ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক শেষ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কোর সঙ্গে সম্পর্ক শেষ হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। ২০১৭ সালে ইসরায়েল বিদ্বেষের অভিযোগে ইউনেস্কো থেকে নাম প্রত্যাহারের পর নতুন বছরে তা কার্যকর হয়েছে।

২০১৭ সালের ১২ অক্টোবর মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ইউনেস্কো পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়; এছাড়া সংস্থাটির মৌলিক সংস্কারও দাবি করে যুক্তরাষ্ট্র। ইউনেস্কোর নিয়মানুযায়ী, কোনো দেশ সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানালে তা কার্যকর হয় একবছর পর।

সে অনুসারে, গতবছর ২০১৮ সাল পর্যন্ত ইউনেস্কোর সদস্য থাকতে হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে ইউনেস্কোই প্রথম ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মার্যাদা দেয়, যা নিয়ে বিরোধের সূত্রপাত হয় বলে জানিয়েছে ডয়চে ভেলে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ