মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০০ কোটি ডলার তহবিলের দাবি না মিটিয়েই সরকারে চলমান অচলাবস্থা নিরসনের পরিকল্পনা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা।
দেওয়াল নির্মাণের জন্য ডেমোক্র্যাটরা ওই তহবিল বরাদ্দ অনুমোদন না করলে সরকার অচল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তবে সিনেটে রিপাবলিকানরা ট্রাম্পের দাবি মেনে তহবিল অনুমোদন করলেও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা তাতে বাধ সাধেন।
ফলে গত ১০ দিন ধরে যুক্তরাষ্ট্র সরকারে আংশিক অচলাবস্থা চলছে। এ পরিস্থিতির অবসান ঘটাতেই ডেমোক্র্যাটিক এমপিরা বৃহস্পতিবার একটি 'ফান্ডিং প্যাকেজ' এ ভোট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এক যৌথ
বিবৃতিতে বলেন, ট্রাম্প যখন সরকারের অবচলাবস্থাকে দ্বিতীয় সপ্তাহে টেনে পুরো জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন এবং হোয়াইট হাউজে বসে একের পর এক টুইটি করছেন, তখনই ডেমোক্র্যাটরা দেশকে এ সংকট থেকে বের করে আনতে ব্যবস্থা নিচ্ছে।