আন্তর্জাতিক

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো

 জাইর বোলসোনারো
জাইর বোলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো।

শপথগ্রহণের পরপরই 'সমাজতন্ত্রের কবল থেকে স্বাধীনতা' ঘোষণা করেন জাইর বোলসোনারো।

মিত্র উন্নয়নশীল দেশগুলোর বলয় থেকে বেরিয়ে পশ্চিমা দুনিয়ার সঙ্গে মিত্রতা স্থাপনের পরিকল্পনা রয়েছে তার।

গত ২৮ অক্টোবরের নির্বাচনে জয়লাভের পর ২০১৯ সালের ১ জানুয়ারি শপথগ্রহণ করেন 'ব্রাজিলের ট্রাম্প' নামে খ্যাত সাবেক সেনা কর্মকর্তা জাইর বোলসোনারো। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে এখন পর্যন্ত সর্বশেষ কট্টর-ডানপন্থী নেতা হিসেবে আবির্ভূত হলেন তিনি।

এরইমধ্যে ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ব্রাজিলের ইসরায়েল দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ইঙ্গিত দিয়েছেন জাইর বোলসোনারো। এতোদিন পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে 'দুই রাষ্ট্রভিত্তিক' সমাধানের পক্ষপাতী ছিল ব্রাজিল।

এদিকে, ট্রাম্পের মতো বোলসোনারো'র বিরুদ্ধেও নারী, সমকামী ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ