মিয়ানমারের রাখাইনে নিরাপত্তা চৌকিতে আরাকান আর্মির হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
একই সঙ্গে পুলিশের ১২ সদস্যকে অপহরণ করেছে বলে দাবি করেছে গ্রুপটি।
মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ মিন তুন রয়র্টাসকে জানিয়েছেন, ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের ৭১ বছর পূর্তি উপলক্ষে মিয়ানমার জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।
এর কয়েক মিনিটের মধ্যে চারটি পুলিশ পোস্টে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি।
সেনা মুখপাত্র আরো জানান, মংডু ও বুথিডং শহরের উত্তরাংশে বাংলাদেশ সীমান্তের কাছে পুলিশ চৌকিতে আরাকান আর্মি হামলা চালিয়ে ওই হতাহতের ঘটনা ঘটায়।
এ হামলার পাল্টা ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: