বিশ্বজুড়ে আইএস বিরোধী লড়াইয়ে সিরিয়ায় নতুন দূত নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তার নাম ঘোষণা করা হয়। সদ্য নিয়োগ পাওয়া দূতের নাম জেমস জেফ্রে।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। বর্তমান দায়িত্বের সঙ্গে তার নতুন দায়িত্ব যুক্ত হবে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে, তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
আগামী শুক্রবার থেকে আইএস বিরোধী নতুন মার্কিন দূত হিসেবে জেমস জেফ্রের নিয়োগ কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
তিনি আইএস বিরোধী সাবেক মার্কিন দূত ব্রেট ম্যাকগার্কের স্থলাভিষিক্ত হবেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: