ভারতের হিমাচল প্রদেশে স্কুলবাস খাদে পড়ে সাত জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ছয়জন শিক্ষার্থী এবং বাসটির চালক রয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার সকালে সিরমোর জেলার সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
চালকসহ ১৯ জন শিক্ষার্থী ছিল বাসটিতে। দুর্ঘটনায় চালক এবং ছয় খুদে শিক্ষার্থী মারা যায়।
ঘটনাস্থলেই সবার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসক। আহত শিক্ষার্থীরা নাহান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: