আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি

ক্রিস্টিয়ান জেরপা
ক্রিস্টিয়ান জেরপা

ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।

ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। তবে গত বছর একতরফা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এ বিচারপতি।

ক্রিস্টিয়ান জেরপা যে দেশ ছেড়ে পালিয়েছেন— সেই তথ্যের সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট।

তবে বিবৃতিতে ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ভেনেজুয়েলা ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়ার পর বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা ফ্লোরিডা রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত বছরের নির্বাচন ‘সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি’। প্রেসিডেন্ট মাদুরো সুপ্রিম কোর্টকে নিজের পক্ষে ব্যবহার করেন।

তবে ভেনেজুয়েলার আদালত জানিয়েছে, যৌন হয়রানির অভিযোগ ওঠায় ক্রিস্টিয়ান জেরপা পালিয়ে গেছেন।

গত ২০১৬ সালে কংগ্রেসে প্রেসিডেন্টের ক্ষমতা নিরঙ্কুশ করতে আইনি বিষয়গুলো লেখার ক্ষেত্রে আদালতে মাদুরোর পক্ষে গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা পালন করেছিলেন জেরপা।

তবে গতকাল মিয়ামির ইভিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জেরপা বলেন, সুপ্রিম কোর্ট সরকারের লেজুড়বৃত্তি করে। প্রেসিডেন্ট বলে দেন বিচারপতিকে কোন মামলায় কী রায় দিতে হবে।

জেরপা বলেন, গত বছরের নির্বাচনের ফলাফলের ব্যাপারে তিনি প্রকাশ্যে কখনো সমালোচনা করেননি কারণ পরিবার নিয়ে নিশ্চিন্তে যুক্তরাষ্ট্রে পালাতে চেয়েছিলেন বলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ