আন্তর্জাতিক

তিন বছরে ১০ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা

তিন বছরে ১০ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা
তিন বছরে ১০ লাখ স্থায়ী অভিবাসী নেবে কানাডা

আগামী তিন বছরে কানাডা সরকার ১০ লাখেরও বেশি স্থায়ী অভিবাসী নেবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেওয়া হয়। খবর সিএনএনের

২০১৭ সালে দেশটি দুই লাখ ৮৬ হাজার অভিবাসীকে স্থায়ীভাবে স্বাগত জানিয়েছে। ২০১৯ সালে এ সংখ্যা তিন লাখ ৫০ হাজারেরও বেশি হতে পারে। ২০২০ সালে তিন লাখ ৬০ হাজার অভিবাসীকে স্বাগত জানাবে দেশটি এবং ২০২১ সালে নেবে তিন লাখ ৭০ হাজার অভিবাসী।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন বলেন, কানাডা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কানাডায় নতুনদের স্বাগতম।

আহমেদ হোসেন নিজেও সোমালিয়া থেকে আসা একজন অভিবাসী। তিনি বলেন, কানাডায় জন্মহার কমে গেছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। নতুন আসা জনশক্তি কানাডাকে আরও সমৃদ্ধ করবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো যখন অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে সেখানে কানাডার এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ