আন্তর্জাতিক

কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ২৩

কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ৩
কানাডায় বাস দুর্ঘটনায় নিহত ৩

কানাডার রাজধানীতে শুক্রবার বিকেলের ব্যস্ত সময়ে একটি দ্বিতল বাস দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডের সাথে সজোরে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। দমকল কর্মীরা মইয়ের সাহায্যে আহতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। ২৫টি অ্যাম্বুলেন্স আহতদের হাসপাতালে নিয়ে যেতে অপেক্ষায় আছে।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়, ওসি ট্রান্সপো রুট ২৬৯ বাসটি শহরের প্রাণকেন্দ্রে নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডের সাথে সজোরে ধাক্কা খায়।

পুলিশের প্রধান কর্মকর্তা চার্লিস বোর্ডেলেয়াউ বলেন, ‘বাসটির উপরের তলায় বেশ কয়েকজন লোক আটকা পড়েছে।’

অটোয়ার মেয়র জিম ওয়াটসন এক সংবাদ সম্মেলনে বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় তিন জন নিহত ও অপর ২৩ আহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর।’ নিহতদের দুজন বাসের যাত্রী এবং অপর একজন স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়েছিলেন।

বোর্ডেলেয়াউ বলেন, বাসের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ