আন্তর্জাতিক

চীনে খনিতে দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

চীনে খনিতে দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু
চীনে খনিতে দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় একটি খনির ছাদ ধসে শনিবার বিকেলে ২১ জনের মৃত্যু হয়েছে। এতে আরো দুইজন আটকা পড়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, শনিবার বিকেলে শানঝি প্রদেশের ভূগর্ভস্থ ওই খনি ধসে পড়ে। এসময় সেখানে মোট ৮৭ শ্রমিক কাজ করছিল।

সিনহুয়া আরো জানায়, খনিতে আটকা পড়া দুই শ্রমিকের সন্ধানে তল্লাশী চালানো হচ্ছে। অপর ৬৬ জনকে আকাশপথে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মাইটি বেইজি মাইনিং কোম্পানি পরিচালনা করত। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে।

চিনে প্রায়শঃই প্রাণঘাতী খনি দূর্ঘটনা ঘটে থাকে। খনি কর্তৃপক্ষের দূর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রাণহানির সংখ্যা বেশি হয়ে থাকে। সরকারী নজরদারি সত্ত্বেও কয়লা খনিগুলোর সার্বিক অবস্থার উন্নতি ও অবৈধ কয়লা খনির সংখ্যা হ্রাস করা সম্ভব হচ্ছে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ