আন্তর্জাতিক

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি
সুদানে সরকার বিরোধী বিক্ষোভে ২৪ জনের প্রাণহানি

আফ্রিকার সুদানে সৃষ্ট সরকারবিরোধী বিক্ষোভে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ বিক্ষোভকারী। গত বছরের ১৯ ডিসেম্বরে সুদানের সরকার দেশটিতে রুটির দাম ২ সেন্ট থেকে বৃদ্ধি করে ৬ সেন্ট করে। মূলত এর পর থেকেই দেশটিতে রুটির দাম কমানোর জন্য রাজধানী খার্তুমসহ সারা দেশের হাজার হাজার নাগরিক রাস্তায় নেমে আসেন।

গত ১২ জানুয়ারি বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দেয়া তথ্যের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপি।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমের ইব্রাহিম বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া এ আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের প্রাণহানি হয়েছে।’

অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ সংখ্যা ২২ জন বলা হয়েছে।

তবে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, এ ঘটনায় প্রায় ৪০ জনের বেশি লোক নিহত হয়েছেন।

এ ছাড়া গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করছে সংস্থাটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ