আন্তর্জাতিক

তুরস্কের অর্থনীতি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

কুর্দিদের ওপর হামলা চালালে তুরস্কের অর্থনীতি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুরস্ককে হুমকি দিয়ে ট্রাম্প টুইটে লিখেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে যুদ্ধে মার্কিন মিত্র হিসেবে পরিচিত কুর্দি গেরিলাদের ওপর তুরস্ক কোন রকম হামলার চেষ্টা করলে দেশটির অর্থনীতি ধ্বংস করে করে দেওয়া হবে। এমন হামলা, সিরিয়ার একটি স্থায়ী নিরাপত্তা অঞ্চল তৈরিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে সিরিয়ার কোথায় কাদের অর্থায়ানে এই অঞ্চল গঠন করা হতে পারে সে ব্যাপারে বিস্তারিত কোনোকিছু জানানো হয়নি। সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর কুর্দিদের নিরাপত্তা নিয়ে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন টুইট করলেন ট্রাম্প।

তবে সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করলেও আইএসআইয়ের কোনো রকম তৎপরতা অঞ্চলটিতে দেখা গেলে কাছের কোন মার্কিন ঘাটি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে টুইটে জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ