ইরানের রাজধানী তেহরানের কাছে সোমবার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১০ জন আরোহী ছিল। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে একথা বলা হয়।
ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি’কে বলেন, ‘বোয়িং ৭০৭ নামের এ কার্গো বিমান অবতরণকালে ছিটকে রানওয়ের বাইরে পড়ে যায়।’
এটি একটি সামরিক কার্গো বিমান। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে মাংস পরিবহন করা হচ্ছিল।
আইআরআইবি জানায়, তেহরানের পূর্বে আলবোর্জ প্রদেশে ফাথ বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে পাইলট ভুল রানওয়ে নির্ধারণ করায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: