ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরিজা মে সে দেশের পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তির খসড়া পাস করাতে ব্যর্থ হতে যাচ্ছেন বলে সুস্পষ্ট আভাস পাওয়া গেছে।
আর্ন্তজাতিক গনমাধ্যমগুলোর বলছে, ‘সুনিশ্চিত’ পরাজয়ের মুখে দাঁড়িয়ে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরিজা মে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পাদিত থেরেসা মে'র ওই খসড়া চুক্তির প্রশ্নে নিম্নকক্ষের আইনপ্রণেতাদের অবস্থান বিশ্লেষণ করে সংবাদমাধ্যমগুলো বলছে, লেবার পার্টিসহ অন্যান্য বিরোধী দলের প্রায় সব আইনপ্রণেতাই তেরিজার বিরুদ্ধে অবস্থান নেবেন।
পাশাপাশি নিজ দলের প্রায় ১০০ আইনপ্রণেতার বিরোধিতার মুখে পড়তে যাচ্ছেন ব্রটিশ প্রধানমন্ত্রী। সবমিলে বড় ধরনের পরাজয় এড়ানো কঠিন হবে তেরিজা মের জন্য।
এদিকে, লেবার সূত্রকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানিয়েছে, মে যদি তার খসড়ায় অনুমোদন পেয়ে যান তবে সেটা হবে অপ্রত্যাশিত ঘটনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: