আন্তর্জাতিক

দক্ষিন জাপানের ছোট দ্বীপে অগ্ন্যুৎপাত

জাপানের কুচিনএরাবু দ্বীপ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে
জাপানের কুচিনএরাবু দ্বীপ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত ঘটে

জাপানের দক্ষিণাঞ্চলের একটি ছোট জনবিরল দ্বীপে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটেছে। এর জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির আবহওয়া সংস্থা একথা জানায়।

সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, জাপানের দক্ষিণ প্রান্তে অবস্থিত কুচিনোয়েরাবু দ্বীপে এই অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

আবহাওয়া সংস্থা জানায়, নতুন একটি সতর্কতাবার্তা জারি করার পরপরই স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়।

সংস্থার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত বিভাগের কর্মকর্তা জুন ফুজিমাৎসু বলেন, ‘গত বছর থেকে সেখানে অগ্নুৎপাত হচ্ছে। কিন্তু আজ সকালে অগ্ন্যুৎপাতের সতর্কতাবার্তা জারি করার কারণ হচ্ছে সেখানে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।’

তিনি আরো বলেন, আমরা তিন মাত্রার সতর্কতাবার্তা জারি রেখেছি। এর মানে ওই এলাকায় জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ।’

জুন বলেন, ‘আগ্নেয়গিরিটির কয়েকটি জ্বালামুখ রয়েছে। এর শিন্ডাকে জ্বালামুখের আশাপাশের দুই কিলোমিটার এলাকা বিপজ্জনক। তবে সর্বশেষ এই অগ্নুৎপাত পুরো দ্বীপে ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ