আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিমের বৈঠক

ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিমের বৈঠক
ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিমের বৈঠক

উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনের সঙ্গে আগামী ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্র সফররত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন-উনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিম ইয়ং- চুলের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সৌজন্য সাক্ষাত শেষে হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প উত্তরের প্রতিনিধি দলটির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওয়ের সঙ্গে বৈঠক করে দলটি।

পরে জানানো হয়, পরমাণু নিরস্ত্রীকরণসহ সব বিষয়েই একটি সুন্দর,গঠনমূলক আলোচনা হয়েছে।

তবে পরামাণু নিরস্ত্রীকরণসহ উত্তর কোরিয়া থেকে অবরোধ তুলে নেওয়া নিয়ে দেশ দুটির মধ্যে যে মতোবিরোধ চলছে আলোচনায় সে বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা তা জানানো হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ