আন্তর্জাতিক

মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণ, নিহত ৭৩

মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৭৩
মেক্সিকোতে তেলের পাইপলাইনে বিস্ফোরণে নিহত ৭৩

মেক্সিকোর মধ্যাঞ্চলে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইন থেকে তেল সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন মারা গেছেন।

এতে এখনো ৮৫ জন নিখোঁজ রয়েছেন।

মেক্সিকোর হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়েদ জানান, গত শুক্রবার বিকেলে পাইপ ফুটো হয়ে তেল বের হতে থাকলে স্থানীয় লোকজন তেল সংগ্রহের জন্য সেখানে ভিড় জমায়। তাদের তেল চুরির এক পর্যায়ে সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে।

প্রায় ১০০ অধিক ব্যক্তি আহত ও ৮৫ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল পাচারকারীরা পাইপলাইনটি ফুটো করে দিলে বের হতে থাকা তেল সংগ্রহ করে সেখানে ভিড় জমায় স্থানীয়রা। তারা গ্যালন ও বিভিন্ন পাত্রে তেল সংগ্রহ করতে থাকেন। এক পর্যায়ে তাদের নিবৃত করতে সেখানে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই এক পর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে ও আগুন লেগে যায়।

মৃতরে সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ