যুক্তরাষ্ট্রের সরকারের কাজকর্মের আংশিক অচলাবস্থা অবসানে অবশেষে আপসের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ দিলে প্রায় ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের হুমকি প্রত্যাহার করা হবে।
বৈধ কাগজপত্র ছাড়া যে তরুণরা রয়েছে তারাও এর আওতায় পড়বেন—এ কথা জানিয়ে তিনি বলেন, মানবিক সাহায্যের জন্য ৮০০ মিলিয়ন ডলার দেয়া হবে।
সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য একই পরিমাণ অর্থ দেয়া হবে—এ কথা উল্লখে করে তিনি জানান, সীমান্তে অতিরিক্ত দুই হাজার ৭৫০ নিরাপত্তাকর্মী নিয়োগে এই অর্থ সহায়তা করবে।
তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্প যে ৫৭০ মিলিয়ন ডলার চেয়েছিলেন, সে দাবি থেকে তিনি এখনো সরে আসেননি।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এই আপস প্রস্তাবকে গ্রহণ করেননি ডেমোক্র্যাটরা।
তারা একে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন।