মালিতে সন্দেহভাজন ইসলামপন্থী জঙ্গিদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সৈন্য নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন— তারা সবাই আফ্রিকান দেশ চাদের।
স্থানীয় সময় রোববার সকালে মালির উত্তরাঞ্চলীয় আগুইলহোকের ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘ ক্যাম্পে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দার উত্তর আফ্রিরকান শাখা এ ঘটনার দায় স্বীকার করেছে।
গত ২০১৩ সালে মালিতে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে শান্তিরক্ষী পাঠিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এরপর থেকে ধারাবাহিকভাবে জাতিসংঘ ও মালিতে সৈন্যদের ওপর হামলা চালাচ্ছে জঙ্গিরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: