আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে তানজানিয়ার দুইটি জাহাজে আগুন, নিহত ১১

কৃষ্ণ সাগরে তানজানিয়ার দুইটি জাহাজে আগুন
কৃষ্ণ সাগরে তানজানিয়ার দুইটি জাহাজে আগুন

কৃষ্ণ সাগরে তানজানিয়ার মালবাহী দুইটি জাহাজে আগুন ধরে ১১ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে জাহাজের ১৪ নাবিককে।

স্থানীয় সময় সোম বার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের কেরচ প্রণালীর কাছে এ ঘটনা ঘটে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস জানিয়েছে, জাহাজ দু'টিতে ভারতীয় ও তুর্কি নাগরিকসহ মোট ৩১ জন ছিলেন।

এদিকে, রাশিয়ার সামুদ্রিক সংস্থাটির মুখপাত্র অ্যালেক্সি ক্র্যাভচেনকো জানান, এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি তেল স্থানান্তর করার সময় দু'টি জাহাজে আগুন ধরে যায়। এ সময় প্রাণ বাঁচাতে জাহাজ দুটিতে থাকা সদস্যরা পানিতে লাফিয়ে পড়েন। এদের মধ্যে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।

আর উদ্ধারকর্মীরা জানান, এখনো তিন জন নিখোঁজ। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বাকিদের সন্ধান চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ