বৈরুত ও দামেস্কে নিয়মিত ভ্রমণ করা ইউরোপীয় ইউনিয়নের- ইইউ কূটনীতিক ও কর্মকর্তাদের বিশেষ ভিসা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাতিল করেছেন।
এতে গৃহযুদ্ধের শিকার মানুষদের জন্য ত্রাণ বিতরণ কর্মসূচি বাধার মুখে পড়েছে জানিয়েছে ইইউ।
এ পদক্ষেপের ফলে ইইউ কূটনীতিক ও কর্মকর্তাদেরকে এখন দামেস্ক ভ্রমণের জন্য প্রতিবারই সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।
ইইউ এক কূটনীতিক বলেন, দামেস্কে দূতাবাস আবারো খোলার জন্য ইউরোপীয় দেশগুলোর সরকার এবং ইইউ'কে বাধ্য করার চেষ্টাতেই সিরিয়া এ পদক্ষেপ নিয়েছে।
কারণ রাশিয়া এবং ইরানি বাহিনীর সহায়তায় সিরিয়ার সেনাবাহিনীই এখন দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।
কিন্তু সিরিয়ার এ পদক্ষেপ দেশটিতে ইইউর মানবিক ত্রাণ সহায়তার জন্য একটি মারাত্মক সমস্যা বলে মন্তব্য করেছেন ইইউ কূটনীতিকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: